পেকুয়া প্রতিনিধি: পেকুয়ায় সদর ইউনিয়নের পূর্ব পার্শ্বে সাকুরপাড় ষ্টেশনে তালা কেটে ডাকাতির ঘটনায় দুজন দুর্ঘর্ষ ডাকাত চট্রগ্রামে গ্রেফতার করা হয়েছে। ডাকাত দুজনের নাম বদিআলম প্রকাশ বদাইয়া(২৫) পিতা আবদুল জব্বার, ঠিকানা-ভারুয়াখালী,বারবাকিয়া,পেকুয়া ও অন্যজন হল:মোহাম্মদ
আজিজ (২৭) পিতা: মুহাম্মদ নুরুল হক ঠিকানা: পশ্চিম পুইছড়ি, বাঁশখালী,চট্রগ্রাম। পেকুয়া থানা পুলিশ জানান, ঐ ডাকাত দল দীর্ঘদিন ধরে টইটং হাজির বাজারে তালা কেটে ডাকাতি, শিলখালী মাঝের ঘোনা ষ্টেশনে ডাকাতি ও মিয়া হোসেন মেম্বারের বাড়িতে ডাকাতি করতে তার স্ত্রীকে গুলি করে হত্যা, সর্বশেষ পেকুয়ার সাকুর পাড় ষ্টেশনে ৪ টি দোকানে ডাকাতি করে চলে যাওয়ার সময় ব্যবসায়ী মনছুর আলমকে কুপিয়ে হত্যা করার চেষ্টার ঘটনায় লিপ্ত রয়েছে। পেকুয়ায় বেশ কয়েকটি ডাকাতি ঘটনার ঘটার পর পেকুয়া থানার ইনচার্জ মনিরুজ্জামান, তদন্ত নুরুল আমিন এস আই কাদিরসহ সব পুলিশ অফিসারের রাতের ঘুম হারাম হয়ে যায়। গত ২৩ আগষ্ট রাতে ২ টার দিকে পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান, এস,আই আবদুল কাদির গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের বাকলিয়া এলাকার কালামিয়াবাজারে এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে ঐ দুর্ধর্ষ ডাকাত দুইজনকে গ্রেফতার করা হয়। ডাকাতদ্বয় ডাকাতির যাবতীয় ঘটনা অকপটে স্বীকার করেছে বলে পেকুয়া থানা পুলিশ জানান।

0 Comments