শামসুল আলম শারেক, টেকনাফ ॥
টেকনাফের দমদমিয়া বিজিবির বিওপি জওয়ানরা গভীর রাতে অভিযান চালিয়ে মিয়ানমারের গরু মোটা-তাজা করণ ট্যাবলেট পিরিকটন মাইক্রো বোঝাই করে দেশের অভ্যন্তরে পাচারকালে জব্দ করেছে। এতে জড়িত থাকার অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ২৩ আগষ্ট ভোর রাতে দমদমিয়া বিজিবির কোম্পানী কমান্ডার বজলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিদেশে উৎপাদিত পিরিটন ট্যাবলেট বোঝাই মাইক্রো চট্টমেট্টো-চ-১১-৩৩২৭ ধাওয়া করে রংগীখালী এলাকা হতে আটক করে। এ সময় গাড়ীর চালক, হেলপার ও চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ঔষধ পিরিটন ৭ হাজার ৩শ ৮ পাতা; যার মূল্য ২ লাখ ১৯ হাজার এবং মাইক্রো ১০ লক্ষ টাকা সর্বমোট ১২ লক্ষ ১৯ হাজার টাকার সিজার করে কাস্টমসে জমা দেয়। বিজিবি ২ চোরাকারবারী হ্নীলা পশ্চিম লেদার মৃত জালাল আহমদের পুত্র মোঃ হেলাল উদ্দিন ও জালাল আহমদের পুত্র মোঃ হাসান মুরাদ।

0 Comments