Advertisement

চকরিয়ার হারবাংয়ে হামলায় দুই কৃষক গুরুতর আহত

সুমাইয়া ফেরদৌস, চকরিয়া : চকরিয়া উপজেলার হারবাংয়ে সন্ত্রাসী হামলায় নজির আহমদ (৭০) ও তার ছেলে জসিম উদ্দিন (২৫) নামের দুই কৃষক গুরুতর আহত হয়েছে। বুধবার  ২৪ আগষ্ট সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটেছে। আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স পরে আশংকা জনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
এলাকাবাসি জানায়, হারবাং নয়াপাড়ার নজির আহমদের বাড়ি ভিটের বিরোধ নিয়ে একই এলাকার আলী আহমদের পুত্র ওমর কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে তাদের উপর এ হামলা করে। সন্ত্রাসীরা মগপাড়া নুরুল ইসলামের দোকানে এ ঘটনাটি ঘটিয়েছে। তাদের শরীরের যত্রতত্র দায়ের কোপ দেয়ায় প্রচুর রক্ত হরণ হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে বলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

Post a Comment

0 Comments