Advertisement

চকরিয়ার বদরখালী বাজারে হামলা, দোকান ভাংচুর, লুটপাট, আহত ১

সুমাইয়া ফেরদৌস, চকরিয়া :
চকরিয়া উপজেলার উপকুলীয় এলাকা বদরখালী বাজারে একদল সন্ত্রাসী প্রকাশ্যে হামলা করে শাহাব উদ্দিন মিকার (৪৮) নামের এক ব্যক্তির দোকান থেকে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এসময় সন্ত্রাসীদের মারধর ও দায়ের কোপে দোকানদার শাহাব উদ্দিন গুরুতর আহত হয়েছে। তাকে চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার ২৪ আগষ্ট সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটেছে। 
প্রত্যক্ষদর্শী এলাকাবাসি ও ব্যবসায়ীরা জানান; এদিন ইফতারের পর সন্ধ্যা ৭টায় ৭/৮ জনের একদল চিহ্নিত সন্ত্রাসী হটাৎ বাজারের দোকানদার শাহাব উদ্দিন মিকারের দোকানে হামলা শুরু করে। এসময় শাহাব উদ্দিনকে তারা উপযুপরি দায়ের কোপ মেরে গুরুতর আহত করে তার দোকান থেকে নগদ ৮০ হাজার টাকা ২ টি মোবাইল সেট লুট করে। তারা শাহাব উদ্দিনের দোকানটিও ভাংচুর করে। শাহাব উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও পরে আশংকাজনক অবস্থায় চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বদরখালী বাজারের এক চিকিৎসক নাম প্রকাশ না করা শর্তে জানান, সন্ত্রাসীরা চিহ্নিত ও দূর্ধর্ষ প্রকৃতির। পরে এলাকাবাসি ও পুলিশ এগিয়ে গেলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা করা হবে বলে শাহাব উদ্দিনের পারিবারিক সুত্র জানায়।

Post a Comment

0 Comments