Advertisement

রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে - মুহাম্মদ শাহজাহান

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে  ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন, রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। রোজা মানুষকে সংযম ও ধৈর্য শিক্ষা দেয়। এ শিক্ষা সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারলে সমাজে শান্তি ও শৃংখলা ফিরিয়ে আসবে। ইসলাম মানুষের স্বভাবজাত নিয়ম নীতি মেনে চলার  বিধান। এ বিধান মেনে চলাতেই রয়েছে মানুষ ,সমাজ তথা রাষ্ট্রের কল্যাণ। মানুষের রচিত বিধানে রয়েছে অজস্র অসংগতি, অনিয়ম ও দুর্গতি। ব্যক্তি ও গোষ্টি বিশেষের স্বার্থ রক্ষায় মানব রচিত বিধান পরিচালিত হয়। তাই এ বিধানের মাধ্যমে সরকার জনগণকে শোষণ করে, জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, বিরোধী মতের নেতা কর্মীদের উপর নানা অত্যাচার চালায়, সর্বোপরি সরকার একনায়কত্ব কায়েমের সুযোগ পায়।তিনি বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম ছাড়া মানুষের কল্যাণ আসতে পারে না। দলমত নির্বিশেষে সবাইকে আলকুরআনের রাজ কায়েমে এগিয়ে আসতে হবে।

তিনি গতকাল  জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়ের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ সলিমুল্লাহ বাহাদুর,জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ অলি উল্লাহ, উপজেলা আমীর মাওলানা শফিউল হক জিহাদী, সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ,খুরুস্কুল ইউনিয়নের  চেয়ারম্যান মাষ্টার আবদুর রহীম,ডাঃ শাহাব উদ্দিন,ডাঃ মফিদুল আলম, মাহবুবুল আলম,আবুল কালাম,মাওলানা ফয়েজ উল্লাহ,মাওলানা ইউসূফ,শিবির নেতা ইরফানুল করিম। আরো উপস্থিত ছিলেন, মেম্বার এম জুনাইদ,মেম্বার শহীদুল হক,মেম্বার শামসুল হুদা,সাবেক মেম্বার আমীল হোসাইন,কালা পুতু,ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মুহাম্মদ সালেম সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

জনাব  শাহজাহান আরো বলেন,দেশ এখন কঠিন সমস্যার সম্মুখিন।দ্রব্যমুল্যের উর্ধগতিরোধে সরকার ব্যর্থ।আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। দেশের মানুষের কোন নিরাপত্তা নেই।ব্যর্থতা ঢাকতে সরকার বিরোধী নেতৃবৃন্দের উপর নির্যাতন চালাচ্ছে । পতন নিশ্চিত জেনেই  আলীগ নির্য়াতন ও গ্রেপ্তারের পথ বেচে নিয়েছে।আলীগ সরকারের জনসমর্থন এখন শুন্যের কোঠায়।তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।  কাজেই ব্যর্থ সরকারের পতনের লক্ষ্যে জনগনকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গডে তুলতে হবে।

Post a Comment

0 Comments