Advertisement

কক্সবাজারে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

এস.এইচ. মুক্তা, কক্সবাজার:
কক্সবাজার শহরতলীর লিংক রোড থেকে ইয়াবাসহ ব্যবসায়ী আবদুর রশিদ গ্রেপ্তার হয়েছে। কক্সবাজার মডেল থানার এ.এস.আই আনিসুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ আগষ্ট দুপুরে মাইক্রোবাস বোঝাই করে টেকনাফ থেকে আসার পথে কক্সবাজার শহরতলীর লিংক রোড থেকে ১ হাজার ইয়াবাসহ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যবসায়ী আবদুর রশিদ টেকনাফ সদরের বড় হাবিব পাড়ার নজির আহমদের পুত্র। 
এদিকে এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে একটি দৃস্কৃতকারি মহল জোর তৎপরতা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। 

Post a Comment

0 Comments