মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা গত ২৪ আগষ্ট দুপুর ১২ টায় পল্লী ভবণের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভায় সমবায় অধিদপ্তরে নির্দেশক্রমে উপজেলা সমবায় অফিসার শামসুল আলম কুতুবী কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যকরি কমিঠির আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করেন। এতে আলহাজ মোস্তাক আহমদ কে চেয়ারম্যান এবং রুবেল সিদ্দিকীকে ভাইস চেয়ারম্যান ও সদস্য যথাক্রমে ফয়েজ আহমদ, সোলতান আহমদ,ছৈয়দুর রহমান ও কামরুন নাহার এর নাম ঘোষনা করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, সমিতির সদস্য এম ফোরকান, শামসুল আলম চেয়ারম্যান,আবু জাফর সিদ্দিকী,গোলাম শরীফ,মিজান প্রমুখ। উক্ত সভা শেষে ওইদিনই নতুন কেন্দ্রীয় কার্যকরি কমিঠি দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য এর আগেও আলহাজ মোস্তাক আহমদ ২ বার চেয়ারম্যান ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক চৌধুরী।

0 Comments