Advertisement

ছোট মহেশখালীতে সন্ত্রাসী হামলায় ২ পান চাষী আহত

আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে সন্ত্রাসীদের হামলায় ২ পান চাষী আহত হয়েছে। ঘটনাটি ঘঠেছে ছোট মহেশখালীর উত্তরকুল গ্রামের স্কুল ঘোনা নামক স্থানে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় ছোট মহেশখালীর উত্তর সিপাহীর পাড়া গ্রামের হোসন আলীর পুত্র গিয়াস উদ্দিন ও নাসির উদ্দিন পান চাষের উদ্দেশ্য উত্তর কুলে পান বরজে কাজ করতে যাচ্ছিল। এসময় ঐদক্ষিণ সিপাহির পাড়া গ্রামের বদিউর রহমানের পুত্র সরওয়ারের নেতৃতে ৬/৭ জনের একটি দল তাদেরকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন আহতদের মহেশখালী হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতরা হলেন উত্তর সিপাহীর পাড়া গ্রামের হোসন আলীর পুত্র গিয়াস উদ্দিন(২৪) ও নাসির উদ্দিন(২২)। জানাগেছে, জৈনক নুরুল আমিনের সাথে বদিউর রহমানের জমি সক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটি হয়েছে।

Post a Comment

0 Comments