আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৪ আগষ্ট উপজেলার হোয়ানক ইউনিয়নে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়ার এলাকার মোঃ ফেরদেীসের কন্যা পানির ছাড়া ইসলামী দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী জয়নব আক্তার (১৪) মাদ্রাসায় আসার পথে পানিরছড়া বটগাছ তলা এলাকায় পৌছলে একই ইউনিয়নের বারঘরপাড়া এলাকার এস্তফাজ এর বখাটে পুত্র সরওয়ার কামাল এর নেতৃত্বে একদল বখাটে অস্ত্রের মুখে জিম্মি করে উক্ত ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বহু খুজাখুজি করে এখন ও পর্যন্ত কোন খোজ খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদী হয়ে সরওয়ারকে প্রধান আসামী করে মহেশখালী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে।

0 Comments