মোহাম্মদ হোসেন হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম হাটহাজারী,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মডেল থানার আওতাধীন মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। কিন্ত এখানে দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় জনবল ও ব্যবস্থা নেই। এসব রোগীর জন্য বিশেষ করে হাটহাজারী স্থাস্থ্যা কমপ্লেক্স প্রয়োজন বলে সংশি¬ষ্ট ব্যক্তিরা মনে করছেন। এক তথ্য অনুযায়ী চট্টগ্রাম হাটহাজারী,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি মহাসড়কের মধ্যে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এমন কি অনেক যাত্রী, চালক, হেলপার প্রাণ দিতে হচ্ছে এ সড়কে। কিন্ত এ সব দুর্ঘটনায় অধিকাংশ থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরীও হয় না। হাটহাজারী মডেল থানার ওসি সামিউল আলম বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার মত ট্রমা হাসপাতাল না থাকায় তাদেরকে চমেক হাসপাতালে পাঠাতে হয়।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বেশি ভাগই হাড় ভাঙ্গা জনিত। অথচ এখানে কোথাও হাড় ভাঙ্গা চিকিৎসা দেওয়ার মতো কোন অর্থোপেডিক সার্জন নেই। সরজমিনে গিয়ে হাটহাজারী উপজেলা স্থাস্থ্যা কমপ্লেক্স দেখা গেছে, দিবা রাত্র হাসপাতালে পালা করে একজন মাত্র চিকিৎসক থাকেন। এ সময় সামান্য কাটা ছেঁড়ার প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্য কিছু দেওয়া হয় না। ফলে দুর্ঘটনার শিকার লোকজনের নির্ভর করতে হয় চমেক হাসপাতালের ওপর। এ মহাসড়কে থানার আওতাধীন ট্রমা হাসপাতাল হলে দুর্ঘটনা কবলিত অনেক ব্যক্তিদেও দ্রত চিকিৎসা সেবা আরোগ্য লাভ করতো বলে জানান হাটহাজারী উপজেলা স্থাস্থ্যা কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত টিএইচও ডাক্তার ফজলে রাব্বী।

0 Comments