Advertisement

ঈদগাঁওতে অস্ত্র সহ ২ ডাকাত আটক

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ঈদগাঁওতে অস্ত্র সহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাছুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অস্ত্র সহ ২৪ আগষ্ট ২ ডাকাতকে আটক করেছে। পুলিশ জানায়,ঈদকে সামনে রেখে ডাকাতরা ডাকাতির প্রস্তুতিতে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঐ এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ঐ এলাকায় হানা দিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ২জনের মধ্যে বোয়ালখালীর নুরুল আবছার (২৮) ও মাছুয়াখালীর মহিদুল ইসলাম মুহিদ (৩০)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৩টি চোরা,গ্রীল ও তালা কাটার মেশিন এবং ১টি লম্বা দা। এ ব্যাপারে অস্ত্র ও ডাকাতি আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ জানান।

Post a Comment

0 Comments