প্রেস বিজ্ঞপ্তি:
শিবিরের মানে শিক্ষার্থীদের আদর্শ ঠিকানা। শিবিরের ছাঁয়াতলে এসেই একজন শিক্ষার্থী তার দুনিয়াবী যোগ্যতা ও পরকালীন মুক্তি লাভ করতে পারে। শিবির একজন শিক্ষার্থীকে সুষ্ঠু দিকনিদের্শনা দিয়ে পরিপূর্ণ নৈতিক চরিত্রবান মানুষ রূপে গড়ে তুলতে সাহায্য করে। ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে শিবির বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া থেকে রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সৎ,সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে নিরলস ভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। । গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন,বাংলাদেশ ইসলামী ককসবাজার জেলা সভাপতি ছাত্রনেতা কামরুল হাসান। ইসলামী ছাত্রশিবির উপজেলা সেক্রেটারী মোরশেদ খান আজাদের সভাপতিত্বে আয়োজিত উক্ত ইফতার মাগফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি এম. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী হোয়ানক ইউনিয়ন সহ-সভাপতি মাষ্টার মোজাম্মেল হক, মহেশখালী ডিগ্রি কলেজ শিবির নেতা জসিম উদ্দিন, তানবিরুল ইসলাম সোহেল, মোহাম্মদ ইব্রাহিম , হাবিবুর রহমান ও সাংবাদিক শাহেদ ইমরান মিজান। উপস্থিত ছিলেন জাফর আলম বাসু, আজিজুল হক, শাহালমসহ শিবির নেতৃবৃন্দ।

0 Comments