Advertisement

কক্সবাজার সাংবাদিক উন্নয়ন পরিষদের মানববন্ধন কর্মসূচী শুক্রবার

সংবাদদাতা॥
কক্সবাজার শহরের বেহাল সড়ক জরুরী ভিত্তিতে মেরামত,পর্যটক হয়রানী বন্ধ,যানজট নিরসন ও সৈকতে ব্যবসায়িক লাইসেন্স বরাদ্দে দুর্নীতি বন্ধের দাবীতে আগামী শুক্রবার সকাল ১০টায় শহরের বাজারঘাটার প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করবে কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদ। এই উপলক্ষে সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি
সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের হোটেল নিরিবিলিতে অনুষ্ঠিত হয়। এতে যে সব দাবী জানানো হয় তা হলো,  পর্যটন নগরীর বেহাল সড়ক অবিলম্বে মেরামতের ব্যবস্থা করে মারাত্মক জনদূর্ভোগ লাঘবের ব্যবস্থা নিতে হবে। একই সাথে এতে গাফেলতির জন্য দায়ী ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।  
আসন্ন পর্যটন মৌসুমে পর্যটক হয়রানী বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অন্যান্যবারের মতো এবারো ঈদের পরপরই কক্সবাজার শহর মারাত্মক যানজটে অচল হয়ে পড়ার সমূহ আশংকা রয়েছে। তাই যানজট সৃষ্টিকারী সকল পরিবহনের কাউন্টার শহর থেকে সরিয়ে দিতে হবে। 
কক্সবাজার সৈকতে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে বরাদ্দকৃত চেয়ার-ছাতার লাইসেন্স বাতিল করে প্রকৃত ব্যবসায়ী ও যাদের পক্ষে পর্যটনের উন্নয়ন সম্ভব, তাদের কাছে বরাদ্দ দিতে হবে। উল্লেখিত দাবীর সমর্থনে আগামী শুক্রবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। সংগঠনের সভাপতি আহমদ গিয়াস (আজাদী/যায়যায়দিন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ(দৈনিক সমুদ্রকন্ঠ/ডেসটিনি),সদস্য এইচ,এম এরশাদ(জনকন্ঠ/পূর্বকোণ),আনছার হোসেন(আমার দেশ/বাঁকখালী),মহসীন শেখ(আমার কাগজ/বাঁকখালী),গোলাম আজম খান(দিগন্ত টিভি), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ নয়ন(ইসলামিক টিভি/কর্ণফুলী), আজাদ মনসুর(কক্সবাজার বাণী) প্রমূখ। উক্ত মানববন্ধন কর্মসূচীতে সমবেত হতে সচেতন মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments