আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে
পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন হয়েছে বলে খবর
পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নে।
ঘটনার
বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট
মহেশখালী ইউনিয়নের নয়াপাড়ার মো:সোনালীর
পুত্র মো:সেলিম বাহাদুর(১৬) এর সাথে একই ইউনিয়নের বশিরা খোলা গ্রামের মো:আবদুশুক্কুরের পুত্র মো:ইব্রাহীমের সাথে পাওনা টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হলে মো:ইব্রাহীম তার হাতে থাকা লাঠি দিয়ে সেলিম বাহাদুরের মাথায় স্বজোরে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। পরে বাহাদুরের অবস্থা আশংকা জনক হলে তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই সে বৃহস্পতিবার রাত ১২ ঘটিকার সময় মারা যায় । এদিকে তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই মহেশখালী থানার এস.আই ইকবাল উদ্দিন ও এস.আই পরেশ কারবারীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত্রে ছোট মহেশখালীর বশিরা খোলায় অভিযান চালিয়ে ঘাতক ইব্রাহীমকে পালানো অবস্থায় গ্রেফতার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

0 Comments