পাচারের সময়
আটককৃত ৩০ বস্তা শামুক ও ঝিনুক ১৯ আগস্ট সাগরে অবমুক্ত করেছে নেকম নামে
পরিবেশ বিষয়ক একটি সংস্থা। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। আটক
শামুক-ঝিনুক টেকনাফের মহেশখালীয়া পাড়া হ্যাচারী জোনের নিকটবর্তী সাগরে
ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি
হিসাবে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মামুন, নেকমের প্রোগ্রাম অফিসার
নারায়ণ দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুস সোবহান, স্থানীয় সাংবাদিক
উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২২ জুলাই শাহপরীরদ্বীপ বিজিবি জোওয়ানরা
শাহপীরদ্বীপ পশ্চিম পাড়া থেকে পাচারের সময় এই ৩০ বস্তা শামুক-ঝিনুক আটক
করেছিল।

0 Comments