Advertisement

আওয়ামীলীগ সরকার আইনের শাসনকে জীবন্ত দাফন করে দিয়েছে- সালাহউদ্দিন


বার্তা পরিবেশক: 
“আওয়ামীলীগ সরকার দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণের মধ্য দিয়ে আইনের শাসনকে জীবন্ত দাফন করে দিয়েছে। দেশের সর্ব্বোচ্চ আদালতে হামলাকারীদের বিচারপতি বানিয়ে দেশের বিচার ব্যবস্থাকে রিমোট কন্ট্রোলের
মধ্যে রাখা হয়েছে। এ সরকার ইসলামী মূল্যবোধের লোকজনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে দমন পীড়নে ব্যস্থ হয়ে পড়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবুর রহমান মাত্র ১৩ মিনিটের সংসদে বাকশাল কায়েম করতে গিয়ে যে অস্বাভাবিক পরিণতি হয়েছিল সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে
না নব্য বাকশালীরা।” চকরিয়া উপজেলা বি.এন.পির  উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের সমস্থ অঙ্গ ভারতের কাছে খুলে দিয়ে দেশের স্বাধীনতা সার্ভমৌমত্ত জলঞ্জলী দেয়ার মাধ্যমে এদেশকে একটি অঙ্গ রাজ্য বানাতে চায়। তাছাড়া পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের যে উর্ধ্বমূখী তাতে না খেয়ে আছে দেশের অধিকাংশ দরিদ্র মানুষ। তার উপর কক্সবাজার জেলায় পরপর দুইবার স্মরণকালের ভয়াবহ বন্যায় অধিকাংশ এলাকা তছনছ হয়ে গেলেও সরকার কোন ত্রাণ দেয়নি। তিনি বলেন, সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থা এমন চরম নাজুকতায় পৌঁচেছে যে বিরোধী দলের হরতাল দেয়া ছাড়াই মহাসড়ক বন্ধ হয়ে যাচ্ছে।” চকরিয়া উপজেলা বি.এন.পির সভাপতি ও ডুলহাজারা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী, পৌর বিএনপি নেতা ফখরুদ্দীন ফরায়েজী, উপজেলা যুবদল নেতা নুরুল হক রিটু, পৌর যুবদল নেতা আখতার ফারুক খোকন, উপজেলা ছাত্রদল নেতা আবদুস সালাম, পৌর ছাত্রদল নেতা মনোর আলম, উপজেলা শ্রমিকদল নেতা জয়নাল আবেদীন, কলেজ ছাত্রদল নেতা নুরুল আবচার রিয়াদ। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান জাষ্টিস। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ লক্ষ্যারচর ইউনিয়নের মাতামহুরী নদীর ভয়াবহ ভাঙ্গন পরিদর্শন করেন। এসময় এলাকার লোকজন হুমকীর মুখে বিদ্যুতের টাওয়ার, ঘরবাড়ী রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।

Post a Comment

0 Comments