মিজবাউল হক:
চকরিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে শিশুর মা রিফা। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় এঘটনা ঘটে।
খুটাখালী ইউনিয়নের ডা: মীর আহমদ জানান, গত কয়েকদিন ভরিবর্ষণে বন্যার পানি আসায় মাটির ঘরের চারপার্শ্বে দেয়াল ভিজে নরম হয়ে যায়। ওইসময় জাওয়াদ ফারদিন অভি (৪) বাড়িতে খেলা করছিল। হঠাৎ করে দেয়াল ধসে তার ওপর চাপা পড়ে। এসময় আত্মীয়স্বজনরা উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। অভি ওইএলাকার রকিবুল হাসান ফরহাদের পুত্র বলে জানা গেছে। দেয়াল ধসে শিশুটির মা হাসনে হেনা রিফা (২২) গুরুতর আহত হয়েছে।
0 Comments