Advertisement

চকরিয়ার ২৬হাজার দুস্থ দরিদ্রদের জন্য সাহায্য দেওয়া হবে- রেজাউল করিম

নয়ন কক্স নিউজ ডেস্ক:
চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, বন্যা দূর্গতদের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে। ধৈর্য্য ও সাহসিকতার সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করে মানুষ পূণরায় নিজ নিজ পায়ে দাঁড়ানোর সাহস করছে। তিনি বলেন, এই ত্রাণ ছাড়াও চকরিয়ায় ২৬হাজার দুস্ত দরিদ্রদের জন্য সাহায্য দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। দরিদ্র ও বন্যার্থ মানুষের সেবায় বিভিন্ন উন্নয়ন মুখী পরিকল্পনা গ্রহণ করেছ সরকার। জেলার দূর্গত এলাকা সমূহকে নতুন করে সাজাতে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নিয়েছে। অচিরেই উন্নয়ন কাজ শুরু হবে। উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রশাসনের মাধ্যমে নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি গতকাল শুক্রবার বিকালে উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় দূর্গত লোকজনের মাঝে চাউল ও চিড়া বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক ও বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, চিরিংগা ইউনিয়ন আলীগের সভাপতি আহমদ কবির, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি মেম্বার ইকবাল দরবেশীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও চিরিংগা ইউপির নবনির্বাচিত মেম্বারবৃন্দ। উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম এদিন বিকালে ডুলাহজারায় আওয়ামীলীগ আয়োজিত একটি ইফতার পার্টিতে যোগদান করেন। চকরিয়ায় ত্রাণ বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম।

Post a Comment

0 Comments