Advertisement

ইসলামাবাদে উঠানের গর্তের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু

মোঃ রাশেদুল করিম:
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে উঠানের গর্তের মাত্র ২ ফুট পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে । এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল ১৬ আগষ্ট বিকেল ৪ টায় ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া গ্রামে। জানা যায়, ইউনিয়নের পশ্চিম গজালিয়া বাম বাগান এলাকার মোঃ ইব্রাহীমের কন্যা মরিয়ম আক্তার (দেড়) কে নিয়ে তা স্ত্রী ফেরিওয়ালার কাছ থেকে মরিয়মের জন্য চুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম ক্রয় করার সময়ে মায়ের অগোচরে পার্শ্ববর্তী নুরুল ইসলামের উঠানের মাত্র দুই ফুট গর্তের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী জানায় শিশুটির মা মেয়েটিকে না পেয়ে বিভিন্ন এদিক ওদিক ছুটাছুটির পর ভাসমান অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পেয়ে মাটিতে পড়ে যায়। পরে এলাকাবাসী দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। সূত্রে প্রকাশ মরিয়মের পিতা-মাতার মধ্যে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ থাকায় মরিয়মের মা মেয়ের মৃত দেহ নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আনোয়ারুল হক, এএসআই শরীফ উল্লাহ ও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল হক ঘটনাস্থল পরিদর্শন পূর্বক রাতে শিশুটিকে দাফনের অনুমতি দেয়। রাতেই দাফন সম্পন্ন হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments