Advertisement

কক্সবাজারে ১ লক্ষ ১৬ হাজার ২০০ পরিবারে ভিজিএফএর চাল বিতরণ চলছে

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজার জেলার ১ লক্ষ ১৬ হাজার ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফএর চাল বিতরণ কার্যক্রম এগিয়ে চলছে। জেলার ৮ উপজেলা ও ৪টি পৌরসভার জন্য এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিস সূত্রে জানা যায়,জেলার ৮টি উপজেলার ১ লাখ ৮ হাজার ২০০ পরিবারের জন্য ১ হাজার ৮২ মেট্রিক টন ভিজিএফএর চাল বিতরণ করা হচ্ছে। পরিবার প্রতি ১০ কেজি হারে উক্ত চাল বিতরণ চলছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের সাহাযার্থে সরকারী ভাবে এ সহায়তা দেয়া হচ্ছে। অসহায় দুস্থ,পঙ্গু,বিকলাঙ্গ ও স্বামী পরিত্যাক্ত বিধবা মহিলারা কর্মসূচীতে অগ্রাধিকার পাচ্ছেন। যে সব উপজেলায় চাল বিতরণ করা হচ্ছে সেগুলো হচ্ছে ককসবাজার সদর, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া,মহেশখালী,উখিয়া,টেকনাফ ও রামু। অন্যদিকে জেলার ৪টি পৌরসভার ৮ হাজার দুস্থ  পরিবারের জন্য ৮০ মেট্রিক টন ভিজিএফ এর চাল বরাদ্দ করেছে ত্রাণ ও পূনর্বাসন অধিদপ্তর। পৌরসভা গুলোর ৮ হাজার দরিদ্র পরিবারের মধ্যে প্রতি পরিবারে ১০ কেজি হারে উক্ত চাল বিতরণ করা হচ্ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোহাম্মদ মনজুরুল করিম জানান,তার উপজেলার ২০০ খেটে খাওয়া পরিবারের জন্য জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিস থেকে থেকে ৪২ মেট্রিক টন ভিজিএফএর চাল বরাদ্দ দেয়া হয়েছে। ঈদগাঁও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান,তিনি তার ইউনিয়নের ১৭’শ পরিবারের মধ্যে ১০ কেজি হারে ভিজিএফএর চাল বিতরণ করছেন।

Post a Comment

0 Comments