আবদুল মজিদ,চকরিয়া:
চকরিয়ায় পিকআপ ও কাভার্ড ভ্যানের
মুখোমুখি সংঘর্ষে ২চালক গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা চমেক হাসপাতালে
মুমূর্ষ অবস্থায় রয়েছে বলে জানাগেছে। সংঘর্ষে গাড়ী দুটির সামনের অংশ
ধুমড়ে মুচড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কক্সবাজার চট্টগ্রাম
মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
চিরিংগা
হাইওয়ে পুলিশের আইসি অরুণ দেওয়ান জানিয়েছেন, একটি মালবাহী কাভার্ড
ভ্যান (নং চট্টমেট্টো ১১-০১৮৩) চট্টগ্রাম থেকে
কক্সবাজার আসার পথে ওই
এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা খালী পিকআপ (ট্রাক) মুখোমুখি সংঘর্ষে এ
ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, দূর্ঘটনায় দু’গাড়ীর চালক গুরুতর আহত হয়েছে।
তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ গাড়ী
দুটি আটক করেছে।


0 Comments