আবদুল মজিদ:
চকরিয়া
উপজেলার বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো:
জয়নুল বারী। তিনি উপজেলায় পাউবোর বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধ,
ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তাঘাট ও বিভিন্ন পয়েন্টে
মাতামুহুরী নদীর
ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন শেষে বলেছেন, সরকার ক্ষতিগ্রস্ত ইউনিয়নে
অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়ন খাতে সর্বোচ্চ
বরাদ্ধ দেবে। উপজেলার প্রায় ইউনিয়নের সামগ্রীক ক্ষয়ক্ষতির বিষয়ে
ইতিমধ্যে উর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সকল
ক্ষয়ক্ষতি নিরুপনে স্থানীয় প্রশাসন এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে
উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে। এ জন্য জেলা প্রশাসক উপজেলার বিশেষ
করে বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের লোকজনকে ধৈর্য্য ও সহনশীল হওয়ার আহবান
জানান। তিনি শনিবার উপজেলার খুটাখালী, ডুলাহাজারা, ফাঁসিয়াখালী,
লক্ষ্যারচর, কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়নে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন শেষে
এ কথা বলেন। তিনি ওইদিন শান্তি বাজার এলাকায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ
বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:
জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: বাকি বিল্লাহ, ইউপি
চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান নুর
মোহাম্মদ মানিক, ইউপি সদস্য, সদস্যাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।
ছবি:চকরিয়ায় মাতামুহুরী নদীর ভাঙ্গন ও দূর্গত এলাকা পরিদর্শন করছেন জেলা প্রশাসক মো: জয়নুল বারী।


0 Comments