Advertisement

ঈদগাঁওতে সাড়ে ৭ বস্তা ভিটা এম ট্যাবলেট গাড়িসহ আটক

নয়ন কক্স নিউজ ডেস্ক:
ঈদগাঁও পুলিশ মায়ানমার থেকে পাচার হওয়া সাড়ে ৭বস্তা থাইল্যান্ডী ভিটাএম (VITA-M) ট্যাবলেট আটক করেছে। ১৭আগস্ট দুপুর ২টায় ঈদগাঁও বাস ষ্টেশন থেকে একটি ল্যান্ড ক্রোজার গাড়ি সহ এই ট্যাবলেট আটক করা হয়।  জানা যায়, রামু থানার এসআই পায়েল টেকনাফ
হিমছড়ি সড়ক দিয়ে কিছু ট্যাবলেট পাচার হচ্ছে খবর পেয়ে পুলিশ দল নিয়ে রামু বাইপাস সড়কে এসে ঐ গাড়িটির গতিরোধ করতে চাইলে ড্রাইভার এসআই পায়েলকে গাড়ি চাপা দিতে চেয়ে দ্রুত মহা সড়ক দিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়। এস আই পায়েল সাথে সাথে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে এবং গাড়িটির পিছু নেয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আই সি কবির হোসেন ও এ এস আই শরীফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঈদগাঁও বাস ষ্টেশন থেকে গাড়ি সহ ট্যাবলেট গুলো আটক করে। এসময় ড্রাইভার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত সাড়ে ৭বস্তায় ২০০প্যাকেট ভিটাএম (VITA-M)  ট্যাবলেট প্রতি প্যাকেটে রয়েছে ৫০০ট্যাবলেট। আটককৃত গাড়ি (নং- Chittagong,LA-332) ও ট্যাবলেট গুলো ঈদগাঁও পুলিশের হেফাজতে রয়েছে।

Post a Comment

0 Comments