জেলার চকরিয়ায় ইদ্রিছ আহমদ নামে এক চালককে জবাই করে সিএনজি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ১২ টায় চকরিয়ার বরইতলী রাস্তার মাথা থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত ইদ্রিছ(২৬) উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের মগপাড়া বিলের মৃত মোঃ জকরিয়ার পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, শনিবার রাতে ২/৩ জন ছিনতাইকারী পৌরশহর চিরিংগা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য ইদ্রিছের সিএনজিটি ভাড়া করে। বরইতলী রাস্তার মাথা এলাকায় পৌছলে দূর্বৃত্তরা তাকে জবাই করে সিএনজি গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
রবিবার দুপুর ১২টায় স্থানীয় লোকজন চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাশে জবাইকৃত লাশ দেখে বানিয়াছড়া পুলিশ ফাঁড়িকে খবর দেয়।

0 Comments