আজ ১৬ আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক মাসের ছুটি শুরু হচ্ছে।
পবিত্র ঈদ-উল-ফিতর এবং দূর্গাপূজা উপলক্ষে ছুটির পর আগামী ১৬ সেপ্টেম্বর
থেকে আবারও
বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর এবং দূর্গাপূজা উপলক্ষে ক্লাস বন্ধ থাকলেও দাপ্তরিক কাজ চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত।
এদিকে বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ার আগেই ক্যাম্পাসে ছুটির আমেজ বইতে শুরু করেছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি আজ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও কার্যত ১৪ আগস্ট থেকে ছুটি শুরু হয়ে গেছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বন্ধ থাকায় এদিন কোনো শিক্ষার্থীই ক্যাম্পাসে আসেনি। এছাড়াও কোনো দাপ্তরিক কাজ হয়নি। ইতিমধ্যেই অধিকাংশ আবাসিক শিক্ষার্থীরা হল ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছে। বাকী শিক্ষার্থী আজ ও আজকালের মধ্যে চলে যাবে বলে জানা গেছে। পরীক্ষা ও অন্যান্য কারণে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসেই থেকে যাবে।
প্রক্টর সূত্রে জানা গেছে, ছুটির সময় ক্যাম্পাসে অবস্থানকারী শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সে কারণে প্রশাসন সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

0 Comments