Advertisement

কক্সবাজারে ব্যতিক্রমী উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন


নয়ন কক্স নিউজ ডেস্ক|| 
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী হয়ে বঙ্গবন্ধুর কক্সবাজার আত্মগোপনকালে আশ্রয়দাতা মরহুম আহমদ সওদাগরের পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর এক ব্যতিক্রমী শোকসভা ও কাঙালী ভোজের আয়োজন করা হয় সোমবার বিকালে। আহমদ সওদাগরের পুত্র সাবেক যুবলীগ নেতা কুতুবউদ্দিন সওদাগর শহরের শহীদ সরণীস্থ নিজস্ব ব্যবসায়িক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া সকালে তার বাসভবনে কোরআনখানিরও আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত উক্ত কাঙালী ভোজ অনুষ্ঠানে ২ শতাধিক মিসকিন ও অসহায়ের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন অফিসার্স স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মরহুম আহমদ কবির সওদাগরের সহধর্মীনি মিসেস আরেফা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে রামু কলেজের অধ্যাপক ও বিশিষ্ট সমাজসেবক শহীদুল হক কাজল, বিশিষ্ট সাংবাদিক আহমদ গিয়াস, বিশিষ্ট চিকিৎসক ডা. বিভূতি শর্মা, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা অমর বড়ূয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও চকরিয়া ফটোস্ট্যাটের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস, হোটেল নিশাণের স্বত্ত্বাধিকারী কবিতা রাণী সাহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

Post a Comment

0 Comments