সোয়েব সাঈদ, রামু:
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের আলী হোছেন সিকদার পাড়ায় পুকুরে ডুবে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ সৈয়দ ওমর (৭০) স্থানীয় মৃত
ওসমান গনির ছেলে। গত সোমবার (২২ আগষ্ট) দুপুরে ওই বৃদ্ধ বাড়ির পার্শ্ববর্তী মিয়াজী পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। পরে বিকাল পাঁচটার দিকে ওই পুুকুরে তাঁর লাশ ভেসে উঠে। স্থানীয়দের ধারনা হয়ত কোন প্রকার ুশারীরিক অসুস্থতাবোধ করায় তিনি পানিতে ডুবে যান। চার ছেলে মেয়ের জনক সৈয়দ ওমরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার রাত নয়টায় মিয়াজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

0 Comments