Advertisement

মাদক ও সন্ত্রাস দূরীকরনে সকলকে এগিয়ে আসতে হবে- অতিরিক্ত পুলিশ সুপার

প্রেস বিজ্ঞপ্তি:
অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল বলেছেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূরীকরনে সকলকে এগিয়ে আসতে হবে। সহযোগিতা করতে হবে পুলিশকে। তিনি বলেন, কক্সবাজার একটি বিশ্বের চিরচেনা নাম। এ শহরে আগত পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রেও সকল স্তরের মানুষকে পুলিশের কাজে
 সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি ২৩ আগষ্ট বিকেলে মডেল থানার ২য় তলায় ওপেন হাউজ ডে’তে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার, ওসি (তদন্ত) হারুন অর রশিদ, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক উদয় শংকর পাল মিঠু, জোন-২ এর সভাপতি জেবর মুল্লুক, ৩ এর সভাপতি আবু জাফর সিদ্দিকী, ৯ এর সভাপতি আসিফুল মওলা, সাধারন সম্পাদক মনজুর আলম সিকদার, আবু দাউদ, তৈয়বুর রহমান মামুন, সাংবাদিক বলরাম দাশ অনুপম, জেলা কমিউনিটি পুলিশের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, আবু-ই মাহবুব অরেঞ্জ, আব্দুল গফুর হেলালী, জহিরুল আলম প্রমুখ। 

Post a Comment

0 Comments