দীপন বিশ্বাস,উখিয়া:
উখিয়া সদরের
মালভিটা পাড়া সড়কে প্রভাবশালী মহল কর্তৃক পানি চলাচলের গোপাট নালা ও
সরকারী খাস জমি ভরাট করে দালান কোটা ও বাউন্ডারী দেওয়াল নির্মাণ করে
জলাবদ্ধতা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ,
উখিয়া থানা পরিষদের সামনের মালভিটা পাড়া সড়কের পানি চলাচলের গোপাট নালা
ভরাট করে ওই গ্রামের প্রভাবশালী ব্যাক্তি মাহবুল আলম (২৮), নাছির উদ্দিন
মাষ্টার (৩৫), জাহাঙ্গীর আলম (৩০), হাজী সিরাজ কবির (৪০), বদিউল আলম (৪২),
উপজেলা পরিষদের কর্মচারী মিলন কুমার বড়য়া স্থায়ী দালান কোটা ও
বাউন্ডারী দেওয়াল নির্মাণ করে জলাবদ্ধতার সৃষ্টি করে। এলাকার সাধারণ লোকজন
এসব প্রভাবশালী ব্যাক্তিদের বার বার অবগত করেও কোন কাজ না হওয়ায় উপজেলা
নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে উপজেলা
নির্বাহী অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে স্থানীয়দের আশ্বাস দেন।
মালভিটা
গ্রমের বাসিন্দা ছৈয়দ আলম মন্ডল, ফারুক, ফয়সাল হিমু, গুরামিয়া সর্দার
সহ অনেক মানুষ অভিযোগ করেছেন, বৃহত্তর মালভিটা পাড়া, সিকদার বিল, উত্তর
পাড়া, দক্ষিণ পাড়া, গয়াল মারা সহ ১০ টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ
মালভিটা সড়ক দিয়ে চলাচল করে থাকে। উখিয়া উপজেলা পরিষদ, উখিয়া খাদ্য
গুদাম, উখিয়া থানা, উপজেলা ভুমি অফিস, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল,
উখিয়া স্বাস্থ্য কমপে¬ক্স, উখিয়া গরু বাজার সহ বিভিন্ন সরকারী-বেসরকারী
দপ্তরে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে এ সড়ক দিয়ে।
সাম্প্রতিক সময়ে ভুমিদস্যু প্রভাবশালী মহল মালভিটা পাড়া সড়কের সম্মুখে
সরকারী খাস জমি ও পানি চলাচলের গোপাট নালা ভরাট করে সর্ব সাধারণের চলাচলের
রাস্তা তাদের নিজস্ব বিল্ডিংয়ের আওতায় অবৈধ ভাবে দখল করে নেয়। যার কারণে
পানি চলাচলের রাস্তায় সামান্য বৃষ্টি হলেই ময়লা অবর্জনা ও নোংরা পানিতে
ডুবে থাকে। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়য়া ছাত্র-ছাত্রী সহ
সর্বসাধারণের দুর্ভোগ বেড়ে যায়। পাশাপাশি পানি চলাচলে প্রতিবন্ধকতা
সৃষ্টি করায় সরকারী রাস্তাটিও নষ্ট হয়ে যাচ্ছে।

0 Comments