Advertisement

মহেশখালীতে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার দ্বিতীয় ক্রাইম জোন নামে খ্যাত হোয়ানক ইউনিয়নের মগের ঘোনা, বানিয়াকাটা নামক মধ্যবর্তী স্থানে সম্প্রতি ঘটে যাওয়া জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের হতাহতের জের ধরে প্রতিপক্ষ উসমান সরওয়ার সহ তার আত্মীয় স্বজনকে প্রাণ নাশের হুমকির আবাস পাওয়া গেছে। তথ্য নিয়ে জানা যায়, উসমান(৩৫), মো: নুরুল আমিন(২৮), মো: জহির(২০) ভোর ৪টায় বরা ফাড়ি চিংড়ী ঘের থেকে আসার সময় বানিয়া কাটা নামক স্থানে পৌঁছলে প্রতিপক্ষ মমতাজুল ইসলাম গং পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ৯/১০ জন অতর্কিত ভাবে হামলা চালিয়ে উসমান সরওয়ার সহ তার সাথে থাকা ৩/৪ জনকে গুরুতর আহত করে। পরে পক্ষে বিপক্ষে মামলা হয়। মামলাকে কেন্দ্র করে আহত উসমান সরওয়ার ও তার আত্মীয় স্বজন পারিবারিক ভাবে দুর্বল হওয়ায় প্রতিপক্ষ প্রতিনিয়ত: তাদেরকে মামলা তুলে নিতে হবে নচেৎ জানে মারার হুমকি দিয়েছে বলে জানা যায়। আরোও জানা যায় মো: আলী ১৯৬৯ সালে ছিদ্দিক আহমদের বড় ভাই কবির আহমদ থেকে ৪০ শতক জায়গা ৯৫০ টাকা দিয়ে ক্রয় করেছিলেন। সেই হিসাবে পৈত্রিক সম্পত্তি উসমান তার ভাইরা ১৯৬৯ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ভোগ করে আসছিল। মহেশখালী গভীর সমুদ্র বন্দর হওয়াতে জায়গার মূল্য আকাশ চুম্বি হওয়ায় ছিদ্দিক আহমদের পুত্ররা লোভ সামলাতে না পেরে উসমান ও তার আত্মীয় স্বজনকে গুরুতর আহত করে জায়গা দখলের চেষ্টা করে। আহত ব্যক্তিরা প্রতিত্রাণ পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আরোও আশঙ্কা করেছে প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় অস্ত্র দিয়ে উসমান ও তার আত্মীয় স্বজনকে পুলিশ প্রশাসনকে ধরিয়ে দেওয়ার।

Post a Comment

0 Comments