Advertisement

উখিয়ায় উপকূলে ফিশিং ট্রলারে হামলা : আহত-১

শফিউল ইসলাম আজাদ, উখিয়া: 
উখিয়ার ছেপটখালী উপকূলে পূর্ব শত্রুতার জের ধরে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে ফিশিং ট্রলারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি মারধরে ১জেলে গুরুতর আহত হয়েছে। এব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে। 
জানা গেছে, গতকাল ২৮ আগষ্ট বিকাল সাড়ে ৪ঘটিকার সময় গুচ্ছ গ্রামের ঘাটে অপেক্ষমান  ফিশিং ট্রলারের কর্মচারী সাইফুল হোছন (২৮) ঘুমাচ্ছিল। এসময় পূর্বশত্রুতার জের ধরে মাহাবুবুল আলমের লেলিয়ে দেওয়া ৪/৫ ভাড়াটিয়া সন্ত্রাসী ফিশিং ট্রলারে হামলা চালিয়ে মালামাল তচনচ করে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে সাকের হোছনকে গুরুতর আহত করে। এব্যাপারে স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদে বিষয়টি অবিহিত  করা হয়েছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments