শেখ মোহাম্মদ হানিফ, পেকুয়া॥
পেকুয়ায় সন্ত্রাসী হামলায় এক গৃহবধু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকাল ৪টায় রাজাখালী ইউনিয়নের বকশিয়া ঘোনা এলাকায় এঘটনা ঘটে। আহত গৃহবধুর নাম জেনি সোলতানা (২৮)। সে ওই এলাকার আহমদ শফির স্ত্রী। জানা যায়, প্রতিদিনের মতো জেনি সোলতানা স্থানীয় সরকারি নলকুপ থেকে পানি আনতে গেলে পূর্ব শত্রতার জের ধরে স্থানীয় ছৈয়দ আহমদ ও তার দু পুত্র ফরিদ ও জাফর লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

0 Comments