মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ঈদগাঁওর ভিলিজার হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে এক ডাকাতকে আটক করেছে ঈদগাঁও পুলিশ। ২৭ আগষ্ট ঈদগাঁও বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত ফখরুদ্দিন (২৮) ঈদগাঁও মন্ডল পাড়ার আমির সোলতানের পুত্র। অভিযানে ছিলেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি আনোয়ারুল হক। পুলিশ জানায়,সে ভোমরিয়া ঘোনায় ডাকাতের গুলিতে নিহত ভিলিজার আবদুল মোতালেব হত্যা মামলার অভিযুক্ত আসামী। এছাড়াও সে একাধিক ডাকাতি মামলার আসামী বলে জানা গেছে।

0 Comments