জানা গেছে
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক একদল জালনোট সিন্ডিকেট ক্যাম্পে
অবস্থান করে কক্সবাজার জেলায় বিভিন্ন স্থানে জালনোটি বানিজ্য করে আসছিল
দীর্ঘদিন থেকে। কুতুপালং ক্যাম্পের অনধিকার প্রবেশের উপর কড়াকড়ি আরোপ
থাকায় এ জালনোট চক্রটি ধরাচোঁয়ার বাইরে থেকে যায়। ২০১০ সালে কুতুপালং
ক্যাম্পে মেশিনের সাহায্যে জালটাকা তৈরী করার সময় ক্যাম্প ইনচার্জ ফজলে
রাব্বি অভিযান চালিয়ে চট্টগ্রাম বহদ্দারহাটস্থ জালনোট চক্রের গ্যাংলিডার
বখতিয়ার আহমদ (৪৫) সহ ৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের
নিকট থেকে ৭ লক্ষ টাকার ৫শত টাকার নোট ও টাকা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। এ
জালনোট চক্রটি আবারো কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে অনেকে ধারনা
করেছেন। গতকাল ২২ আগষ্ট সকাল ১০টায় উখিয়া বাজারে জালনোট দিয়ে পন্য
সামগ্রী পন্যসামগ্রী ব্যবসায়ী জালনোট সহ নজির আহমদ (৩৫) নামের এক
রোহিঙ্গাকে হাতে নাতে আটক করে। পরে জনতা তাকে গনধোলায় করে ছেড়ে দেয়।

0 Comments