Advertisement

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের ইফতার মাহফিল

বার্তা পরিবেশক:
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের ইফতার মাহফিলে বক্তারা দেশব্যাপী সাংবাদিক ও সংবাদপত্রের উপর দলন-নিপীড়ন চলছে অভিযোগ করে তা অবিলম্বে বন্ধ করার দাবী জানিয়েছেন। বক্তারা বলেন, সত্য লেখার কারণে সরকারের সাথে জড়িত বিভিন্ন মহল সংবাদপত্র ও সাংবাদিকদের নানা হয়রানি করছে। হামলা চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জেলে পুরছে।
বর্তমানে সাংবাদিক পেশার দূ:সময় চলছে মন্তব্য করে বক্তারা এই অবস্থার পরিবর্তন না হলে দেশের গণতন্ত্র ব্যাহত হওয়ার আশংকা প্রকাশ করেন।
ইউনিয়নের সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএএম আশেকউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত উক্ত সভায় কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এডভোকেট ছালামতউল্লাহ, প্রবীণ সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী, ইউনিয়নের সহ-সভাপতি আতাহার ইকবাল, কোষাধ্যক্ষ মমতাজউদ্দিন বাহারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ইনানী সম্পাদক ইফতেখারউদ্দিন চৌধুরী, দৈনিক আজকের দেশবিদেশ সম্পাদক আয়ূবুল ইসলাম, দৈনিক হিমছড়ী সম্পাদক শামসুল হক শারেক, কক্সবাজার সদর থানার ওসি বদরুল আলম তালুকদার, সাংবাদিক কামাল হোসেন আযাদ, নুরুল ইসলাম হেলালী, ইকরাম চৌধুরী টিপু, আহমদ গিয়াস, আনসার হোসেন, হাসানুর রশীদ, এমআর মাহবুব, মোয়াজ্জেম হোসাইন সাকিল, বেদারুল আলম, রাশেদুল মজিদ, ইব্রাহিম খলিল মামুন, এমএইচ সেলিমউল্লাহ, গোলাম আযম খান, চঞ্চল দাশগুপ্ত, সরওয়ার কামাল প্রমূখ।

Post a Comment

0 Comments