Advertisement

পেকুয়ায় সন্ত্রাসী হামলায় মহিলা সহ ৩ জন আহত


এম,জোবাইদ,পেকুয়া: 
পেকুয়ায় সন্ত্রাসী হামলায় মহিলা সহ ৩ জন গুরুত্ব আহত হাওয়ার ঘটনা ঘটছে। জানা যায় গতকাল সকাল ৮ টায় উপজেলার সদর ইউনিয়নের বিলাছুরা মইয়্যাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঐ এলাকার ফয়েজ আহম্মদের পুত্র মোহাম্মদ ইব্রাহিম গং ও গোয়াখালী এলাকার এলাহাদাদের পুত্র ফয়েজ গং এর মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের রেশ ধরে গতকাল ইব্রাহিমের ৫০ বছরের দখলীয় খরিদা জমি ফয়েজ আহমদ একদল অস্ত্রসস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে জমিতে চাষ করতে গেলে ইব্রাহিমের পুত্র আবু বক্কর তাদের কে চাষাবাধে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে আবু বক্করের ছোট বোন আছিয়া খাতুন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আছিয়া বেগম কে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপ দেয়। এমনকি সন্ত্রাসী ফয়েজ আহম্মদ হাতুড়ী দিয়ে তার শরীল তেতলে করে দেয়। ইব্রাহিম আহম্মদ খবর পেয়ে তাদের কে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকে ও লোহার রড় দিয়ে এলোপাড়ি মারধর করে মাটিতে লুটে দেয়। এই সময় আহত হলেন যারা আছিয়া খাতুন (৩৫),আবু বক্কর (২০), ইব্রাহিম (৫৫)। আহতদের কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্ব্য কমপে¬ক্্ের ভর্তি করা হয়। এদিকে কর্তব্যরত ডাক্তার জানান আছিয়া খাতুনের শরীলে খুব আঘাত করা হয়েছে এবং তার পায়ে হাড়ভাঙ্গা জখম হয়। আবু বক্করের শরীলে কিরিচের আঘাত করা হয়েছে। ইব্রাহিম জানান আমার ৫০ বছর আগে আমার পিতার ওয়ারিশ মুলে প্রাপ্ত জমি অংশীদার হতে পেকুয়া মৌজার বি এস ৪৬২ খতিয়ানের ৭৩৮৫,৭৩১২,৭৩৮৬,৭৩৮৭ দাগাধীর আনন্দ ৩০ শতক জমি আমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে থাকি। কিন্তু কিছু দিন পর ফয়েজ গং কু মানষ্য আমার দখলীয় জমির বিরোধ সূষ্টি করে। এই নিয়ে আমি থানা ও গ্রাম আদালতে বিচার দিলে উক্ত জমির কাগজ পত্র পর্যালোচনা করে বিজ্ঞ বিচারক বিচার মতে উক্ত জমি আমি প্রাপ্ত হয়। কিš  কিন্তু সন্ত্রাসী ফয়েজ আহম্মদ ,জসিম, ঐ বিচারের রায় অমান্য করে তার নেতৃত্বে একদল সন্ত্রাসীদের নিয়ে আমার দখলীয় জমিতে জবর দখল করার চেষ্ট চালায়। এলাকাবাসী জানান তিনি একজন প্রতারক পরধন লোভী ব্যাক্তি। এই ব্যাপারে পেকুয়া থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Post a Comment

0 Comments