Advertisement

বীচ পার্ক মার্কেটের হোতা ইলিয়াছের দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার জন্য জাতীয় পার্টি দায়ী নয়


প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল একুশে টিভিতে রাত ৯ টা ১১ টা ও ১ টায় প্রচারিত জাতীয় পার্টির সাবেক সভাপতি মৌলভী ইলিয়াছ সভাপতির পদ ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজী ও বীচ মার্কেটে দোকান বরাদ্ধের নামে চাঁদাবাজী নিয়ে একুশে টেলিভিশনে প্রচারিত বিশেষ বুলেটিং ও সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত পক্ষেই মৌলভী ইলিয়াছ সভাপতি হওয়ার পর থেকে দলীয় কর্মসূচী অনেকাংশে রুদ্ধ হয়ে যায়। দলীয় পদ-পদবী ব্যবহার করে প্রশাসনের উচ্চমহলে বিভিন্ন সুযোগ-সুবিধা, নানাবিধ তদবির সহ বিভিন্ন দূর্নীতির সাথে জড়িয়ে পড়েন। 
সর্বশেষ টেকনাফ উপজেলা সভাপতি মাষ্টার এম.এ. মঞ্জুরকে টেকনাফের এমপি বদি কর্তৃকত শারীরিক নির্যাতন করা হলে, দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করলে মৌলভী ইলিয়াছ বদির ব্যবসায়ীক পার্টনার হওয়ার সুবাদে উক্ত বিক্ষোভ রাতের আঁধারে লাখ লাখ টাকার বিনিময়ে গিলে ফেলে। যার প্রেক্ষিতে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা তার এই হীন কর্মকান্ডের জন্য প্রকাশ্যে সভাপতির পদত্যাগ দাবী করে বিজ্ঞপ্তি দিয়ে আসছিলেন। এবং জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভাবমূর্তির কথা বিবেচনা করে গত ২৫/০৭/২০১১ইং তারিখ তলবি সভা করে তাদেরকে অব্যাহতি দেয়া হয়। এবং তার এই কর্মকান্ডের জন্য জাতীয় পার্টি সারা বাংলাদেশে প্রশ্নের সম্মুখীন হওয়ায় মৌলভী ইলিয়াছকে গ্রেফতারেরও দাবী জানানো হয়। গতকাল প্রচারিত একুশে টেলিভিশনের সংবাদ কোন অবস্থাতেই জাতীয় পার্টির জেলা শাখার দায়-দায়িত্বের উপর বর্তাবে না। আমরা দ্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, মহাজোট গঠন হওয়ার পর থেকে জাতীয় পার্টি বীচ মাকের্টে দোকান বরাদ্ধ নেওয়া তো দূরের কথা মহাজোটের শরীক দল হিসাবে কোন তদবির, ধান্ধা এমনকি সুযোগ-সুবিধা নিতেও আগ্রহ প্রকাশ করি নাই। উক্ত একুশে টেলিভিশনের সংবাদ শুধুমাত্র মৌলভী ইলিয়াছের ব্যক্তিগত আচরণের ফসল। 

সুতরাং একুশে টেলিভিশনের সংবাদ নিয়ে জনমনে সৃষ্ট বিরুপ মনোভাব নিমিষেই দূর করার জন্য অনতিবিলম্বে দূর্নীতিবাজ মৌলভী ইলিয়াছকে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।   


নিবেদক

(মেহেরুজ্জামান)
সহ-সভাপতি
জেলা জাতীয় পার্টি।

(কামাল উদ্দিন)
ভারপ্রাপ্ত সভাপতি
জেলা জাতীয় পার্টি

Post a Comment

0 Comments