Advertisement

বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দেশের ইতিহাস ঐতিহ্যকে পিছনের দিকে ঘুরিয়ে দিয়েছেন -রেজাউল করিম


মিজবাউল হক,চকরিয়া:
বাঙ্গালী জাতিকে বিশ্বের কাছে মাথা উচু করে দাড়ানোর জন্য বঙ্গবন্ধু অক্লান্ত পরিশ্রম করেছেন। স্বাধীনতা মানে মুজিব, মুজিব মানে স্বাধীনতা। তার নামের সাথে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস। তিনি জন্ম না হলে বাংলাদেশকে স্বাধীন
দেশ হিসেবে আমরা পেতাম না। গতকাল ২০ আগষ্ট বিকাল ৩টায় বর্ণমালা একাডেমির মাঠে চকরিয়া পৌর যুবলীগ আয়োজিত আহবায়ক সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সেলিম সিকদার লিটনের সঞ্চালনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মুজিব স্বাধীনতার পর বাংলাদেশকে অর্থনৈতিকভাকে সমৃদ্ধশালী করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছিলেন। যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা ১৫ আগষ্ট জাতির জনককে হত্যা করেছে। তাকে হত্যার মধ্যদিয়ে এইদেশের ইতিহাস ঐতিহ্যকে পিছনের দিকে ঘুরিয়ে দিয়েছেন পরাজিত শত্র“রা। তিনি কত বড় মাপের নেতা ছিলেন তা আজকের আলোচনা সভায় শেষ করা যাবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আ.লীগের আহবায়ক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা খোরশেদ আলম কুতুবী, জেলা যুবলীগের সহসভাপতি এডভোকেট শহীদুল্লাহ চৌধুরী, সোহেল আহমদ বাহাদুর, উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, আলমগীর চৌধুরী, এড. গিয়াস উদ্দিন, এড. লুৎফুল কবির, চেয়ারম্যান আজিমুল হক, ছৈয়দ আলম কমিশনার আমিনুর রশিদ দুলাল, চেয়ারম্যান ইব্রাহিম খলিল, শহীদুল ইসলাম শহীদ, মিফতাব উদ্দিন চৌধুরী, ফেরদৌস ওয়াহিদ, মুজিবুর রহমান লিটন, ছাত্রলীগ নেতা হায়দার আলী, শেয়াফাতুল কবির বাপ্পী, মইন উদ্দিন রাসেল, রিয়াদ, হামিদ, আয়াছুর রহমান ও মেম্বার ইকবাল দরবেশী।

Post a Comment

0 Comments