কক্সবাজার হোটেল-মোটেল জোনের রাস্তাঘাটের উন্নয়ন বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির এক মতবিনিময় সভা আজ শুক্রবার বিকালে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতি নেতৃবৃন্দ রাস্তাঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে তা দ্রুত উন্নয়নের দাবী জানালে পৌর কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতের আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় পৌর কর্তৃপক্ষ হোটেল মালিকদের যথাযথভাবে কর প্রদানের আহবান জানালে হোটেল মালিকরা তাতে সম্মতি জ্ঞাপন করে। মতবিনিময় সভায় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম সোহেল, কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির উপদেষ্টা রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরী, সভাপতি আলহাজ্ব ওমর সুলতান, সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, হানিমুন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার কামাল, এলবাট্রস রিসোর্টের পরিচালক রেজাউল করিম রেজা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ গেস্ট হাউস সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments