বিশিষ্ট সমাজ সেবক, দানবীর এবং রামু-সদর আসনের এমপি লুৎফুর রহমান কাজলের পিতা নিরিবিলি গ্রপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের আশু রোগ মুক্তি কামনায় আজ শুক্রবার শহরের ফায়ার সার্ভিস মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল তিনটায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস জামে মসজিদের সাধারণ সম্পাদক ডাঃ আমিন, মসজিদের খতিব মৌলানা ওয়াহিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্্িরস কামাল বাবুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক সরওয়ার রোমন, যুগ্ম সম্পাদক রাশেদ আবেদীন সবুজ, মোয়াজ্জিন নেজাম উদ্দিন, পৌর যুবদল নেতা মসউদুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা আব্দুল করিম, মোঃ ইউসূফ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাছির উদ্দিন, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমদ জিয়া, সরকারী কলেজ সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ প্রমূখ।

0 Comments