Advertisement

আসামী বদির অপকর্ম থেমে নেই

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের অস্ত্র মামলার পলাতক আসামীর নেতৃত্বে হামলা ঘটনা ঘটেছে এক ব্যক্তির উপর। ৫ আগষ্ট রাতে ছৈয়দ আহমদ নামের স্থানীয় এক কৃষকের উপর এ হামলা হয় স্থানীয় মালমুরা পাড়ায়। প্রাপ্ত অভিযোগে প্রকাশ,ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুরা পাড়া গ্রামের মৃত অছিউর রহমানের পুত্র বদি আলম ওরফে বদি প্রায় এক ডজন মামলা মাথায় নিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করলে ও পুলিশ তাকে গ্রেফতার করছেনা। এলাকায় তার অপকর্ম থেমে নেই বরং দিন দিন বেড়েই চলেছে। ককসবাজার মডেল থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের কৃত বিভিন্ন মামলার মধ্যে রয়েছে নিয়মিত মামলা নং-৩১,তাং-২১/১২/০৮ অপর মামলা নং-২৯,তাং-২০/১২/০৫,র‌্যাব মহা-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ,তাং- ১৬/০২/০৫ অপর অস্ত্র মামলা নং পি.পি ১-৬০,এস.পি.টি ৬৭/০৫ সহ অর্ধ ডজন মামলা। এলাকাবাসী তার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সে প্রতিনিয়ত এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারের জন্য এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তার সর্ব শেষ অপকর্ম সম্পর্কে ঈদগাঁও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে অবহিত করেছেন ভূক্তভোগীরা।

Post a Comment

0 Comments