Advertisement

ঈদের আগেই পোশাক শিল্পে বেতন-ভাতার প্রতিশ্রুতি

নয়ন কক্স নিউজ ডট কম-- ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এ শিল্পের সাথে জড়িত মালিকেরারোববার স্বরাষ্ট্র মন্ত্রাণলায়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা এ প্রতিশ্রুতি দেন

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন ও পাওনা পরিশোধের ব্যাপারে আলোচনায় একমত হয়েছেন মালিকরাতারা এ ব্যাপারে যথাযত পদক্ষেপ নেবে বলে মত দিয়েছেন

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের আহবানে পোশাক শিল্পের অভিভাবক সংগঠনের নেতারা এ বৈঠকে বসেছিল এবং তাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে

সাহারা খাতুন বলেন, আগস্টের বেতনও ঈদের আগে পরিশোধ করা হবে

এছাড়া শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর রাখার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ সেল খোলা হবে বলেও বৈঠক সূত্রে জানা গেছে

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিকেএমইএ সভাপিদ সেলিম ওসমান, পোশাক শিল্পের শ্রমিক নেতারাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

প্রতি বছরই ঈদ বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পেশাক শিল্পে অস্থিরতা দেখা দেয়এবার এ অবস্থা যেন সৃষ্টি না হয় সেলক্ষ্যে বেতন-ভাতা পরিশোধের জন্য এ ব্যবস্থা নেয়া হয় বলে বৈঠকে অংশ নেয়ারা নেতারা জানান

Post a Comment

0 Comments