Advertisement

চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত মেধাবী ছাত্র হিমেলের নামাজে জানাযা সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

নয়ন কক্স নিউজ ডেস্ক: চকরিয়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৮ম শ্রেণী মেধাবী ছাত্র আল মোহাইমিন হিমেল (১৪) প্রাইভেট পড়তে যাওয়ার পথে সড়কে প্রবল বর্ষণে কোমর পানি হওয়ায় বাড়ির ছাদ দিয়ে অন্যত্র পার হওয়ার সময় বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩হাজার কেবি’র হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত হিমেল হাসপাতালপাড়ার বাসিন্দা চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মাজহার হোসাইন ও সিনিয়র শিক্ষিকা হামিদা জান্নাতের ১ম পুত্র বলে জানা যায়। এদিকে বুধবার বিকাল ৫টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ সংলগ্ন বিজয় মঞ্চ প্রাঙ্গণে মোজাহের মাদরাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমদ’র ইমামতিতে নিহত স্কুল ছাত্র আল মোহাইমিন হিমেল’র নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় চকরিয়া পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল কবির, প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, নিহত হিমেল’র বাবা মাষ্টার মাজহার হোসাইন, বিদ্যালয়ের সকল শিক্ষক ও সহপাঠী এবং বিপুল শিক্ষার্থীসহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। তাৎক্ষনিক এ মর্মান্তিক দূর্ঘটনায় বিদ্যালয়সহ পুরো পৌর শহরে নেমে এসেছে শোকের ছায়া। তাছাড়া শত-শত বিদ্যালয় সহপাঠীরা একনজরে দেখতে নিহত হিমেলের বাড়িতে জড়ো হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এদিকে নিহত হিমেল’র মর্মান্তিক মৃত্যুতে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শিক্ষকবৃন্দের মধ্যে শিক্ষক রাসেল উদ্দিন, নুরুল মোস্তফা, মাওলানা নেসারুল হক, আনসারুল করিম, অলসন বড়–য়া, রণজিত কুমার দে, নুরুল ইসলাম বাবুল, আবুল কাসেম, আলী আহমদ, শিক্ষিকা নাজমুন নাহার হেলেন, মোস্তারী, জোবাইদা বেগম, হেদায়াতুন্নেসা বিউটি। অপরদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ম শ্রেণীর ছাত্র ইয়ার মাহমুদ, বাপ্পু, রিফাত, রাফী, রহিম, হাবিব, রণি, আরাফাত, কায়েস, পামেল, আফনান, অনিমেষ। ৯ম শ্রেণীর ছাত্রদের পক্ষে শিপলু, রিফাত, আজাদ, হুজাইফ, সমাপন, সাইফুল, সাঈদ, ইসতি, সোহান প্রমুখ।

Post a Comment

0 Comments