মুবারাক উদ্দিন নয়নঃঃ কক্সবাজার শহরে বিপুল পরিমাণ জাল নোট সহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে পুলিশ শহরের ঝাউতলা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে সদর থানার একদল পুলিশ শহরের ঝাউতলা এলাকার ঝাউতলা বোর্ডিংয়ের ১০৫ নং কক্ষে অভিযান চালায়। এসময় পুলিশ জাল নোট ব্যবসায়ী কক্সবাজার সদর উপজেলার মো. হামিদ, মোহাম্মদ উল্লাহ, কলিম উল্লাহ ও হাটেল বয় রিদোয়ান উদ্দিনকে আটক করে। পুলিশ উক্ত কক্ষে তল্লাশী চালিয়ে ৫শ’ টাকার মূল্যমানের ২শ’ ৫১ টি জাল নোট উদ্ধার করে। সবগুলো নোটই ঘ ঙ ৬৮৭৪৭০৫ নম্বরের ৫শ টাকার নোট।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা জাল নোট ব্যবসায়ী চক্রের সদস্য। ঈদের বাজারে এসব জাল নোট খাটানোর জন্য উক্ত হোটেলে জমায়েত হয়েছিল তারা। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা হয়েছে।


0 Comments