Advertisement

ঝাউতলা বোর্ডিং হতে জাল টাকার নোটসহ গ্রেফতার-৪

নিউজ ডেস্ক
বুধবার রাত পৌনে ১২টার দিকে ককসবাজার শহরের প্রধান সড়ক সংলগ্ন ঝাউতলা বোর্ডিং এর নিচতলার ১০৫নং কক্ষ হতে ১ লাখ ২৫ হাজার ৫শ টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ জাল নোট ব্যবসায়ী চক্রের সদস্য রিদোয়ান জাল নোটসহ গতকাল চট্টগ্রাম থেকে ককসবাজার আসে। সে শহরের ঝাউতলা বোর্ডিং এ রুম ভাড়া করে অবস্থান নেয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারে তার অপর ২ সহযোগী এসে সন্ধ্যায় তার সাথে মিলিত হয়। আটককৃতরা হলো- মো. হামিদ (৩৪), মোহাম্মদ উল্লাহ (১৮), হোটেল বয় রিদোয়ান উদ্দিন (১৮), কলিম উল্লাহ (২০)।
উল্লেখ্য, ব্যাংক সূত্রমতে রমজানের শুরু হতেই ব্যাংকের লেনদেনে অস্বাভাবিকহারে জাল নোটের সন্ধান পাওয়া যাচ্ছে। গতকাল ব্যাংক লেনদেন সময়ের মধ্যেবর্তী সময়ে ০৭% গ্রাহকের কাছে খুচরা জাল নোট পাওয়া গেছে বলে চট্রগ্রামে আগ্রাবাদস্থ ব্রাক ব্যাংক কর্তৃপক্ষ জানান।
এ ছাড়া ঝাউতলা বোর্ডিং থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় শহরের বিলকিস মার্কেটের হারামাইন ক্লথ স্টোরের ম্যানেজার আবিদ হাসান (২১) ও টেকনাফের লেদা গ্রামের কোহিনুর বেগমকে (২২) আটক করেছে পুলিশ। বিভিন্ন অনৈতিক কার্যকলাপের নিরাপদ স্থান হিসেবে পরিচিত এ বোর্ডিং এর ম্যানেজার দুলাল মিয়াকেও (৩০) আটক করা হয়েছে।

Post a Comment

0 Comments