Advertisement

চলচ্চিত্র সংগীত পরিচালনায় শফিক তুহিন

এমন তো প্রেম হয়শুয়াচান পাখি চলচ্চিত্রে গান করেছেন শফিক তুহিন। এবার তিনি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন। ছবির নাম অন্যরকম ভালবাসা। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন শাহীন-সুমন। ছবিতে একটি গানে সংগীত পরিচালনা করছেন শফিক তুহিন। আর এই গানটি তিনিই লিখেছেন, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি তাতে কণ্ঠও দিয়েছেন। ছবির ভালবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম আকাশে গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। আগামী সপ্তাহে গানটির চিত্রায়ণ হবে বলে জানা যায়। শফিক তুহিন বলেন,অন্যরকম ভালবাসা ছবির শিরোনাম সংগীতের কাজ করছি। আমার জন্য এটা নতুন এক অভিজ্ঞতা। চলচ্চিত্রে সংগীত পরিচালকের কাজটি করতে পেরে খুব ভাল লাগছে। উল্লেখ্য, এবার ঈদে শফিক তুহিনের কোন একক-দ্বৈত অ্যালবাম আসছে না। তবে অনুরাগ এবং নির্বাচিতা নামের দুটি মিশ্র অ্যালবামের জন্য গান করেছেন তিনি।
পলাশ,বিনোদন প্রতিবেদক: অডিও অ্যালবাম বের করে সাফল্যের পর

Post a Comment

0 Comments