Advertisement

রামু দক্ষিণ মিঠাছড়িতে বালি লুটের ঘটনায় দিন মজুর আহত

কামাল শিশির ,রামু :
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে কাজের বালি লুটের প্রতিবাদ করায় এক দিন মজুরকে হামলা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে ২৪আগষ্ট ইউনিয়নের কাইম্যার ঘোনা এলাকায়। এ ব্যাপারে দুইজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছে দিন মজুর আবদুল হালিম। ঘটনার বিবরণে জানা যায়,ঐদিন সকাল ১০টায় ইউনিয়নের কাইম্যার ছড়া এলাকায় রাস্তার পাশ থেকে দিন মজুর আবদুল হালিম ও নুরুল ইসলাম বালি সংগ্রহ করে বিক্রির আশায় জমা করে। এ সময় একই এলাকার মৃত ফজল আহমদের পুত্র মোহাম্মদ ওসমাণ (২৭) ও মোক্তার আহমদের পুত্র আবছার কামাল (২৬)। দিন মজুরদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসী বালি গুলো ট্রাক যোগে লুট করে নিয়ে যায়। ঐদিন রাতে বালি লুটের কারণ জানতে চাইলে দিন মজুর আবদুল হালিমকে অভিযুক্তরা ব্যাপক মারধর করে বলে জানান।

Post a Comment

0 Comments