Advertisement

চকরিয়ায় গর্জন সেগুন দিয়ে ইঞ্জিন বোট তৈরির ধুম পড়েছে

বি,এম হাবিব উল্লাহ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় চলতি বর্ষা মৌসুমে বন উঝাড় করে অবৈধভাবে ইঞ্জিন বোট তৈরির হিড়িক পড়েছে। আর এসব বোট তৈরিতে ব্যবহার করা হচ্ছে বনের বিভিন্ন প্রজাতির গাছের সাথে মুল্যবান সেগুন ও মাদার ট্রি (গর্জন) গাছ। এদিকে বিষয় সমুহ অবগত হলেও সংশ্লিষ্ঠ প্রশাসনের লোকজন ও বনের অতন্দ্র প্রহরীরা উৎকোচের বিনিময়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। 
সরজমিন পরিদর্শনে জানা যায়, চকরিয়া উপজেলার অন্তত ১০টি স্পটে প্রকাশ্যে দিবালোকে সেগুন ও মাদার ট্রি ব্যবহার করে ইঞ্জিন চালিত ওইসব বোট তৈরি করে আসছে দেদারছে। ষ্পট গুলোর মধ্যে পুর্ববড়ভেওলার ঘাইট্যারচর, বেতুয়াবাজার, চৌয়ারফাড়ীঁ, ইলিশিয়া, বদরখালী, সওদাগরঘোনা, কাকারা, খোজাখালী, কোণাখালী ও ডুমখালী এবং শাহারবিল মাদ্রাসার সম্মুখভাগের মাতামুহুরী নদীর পাড়ে চলছে অবৈধ ইঞ্জিনবোট তৈরী ও রমরমা বোট বানিজ্য। খোজ নিয়ে জানা গেছে, উপজেলার রামপুর এলাকার একটি স’মিলের মালিক প্রভাবশালী কালোবাজারী তারেক সহ তাদের একটি সিন্ডিকেট বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সাথে আতাত করে বনের গাছ উঝাড় করে দেদারছেই বোট তৈরি ও বানিজ্য করে চলেছে। এসব বিষয়ে এলাকাবাসী জানান, পুলিশ ও বন বিভাগের লোকজনকে মাসিক মাসোহারা দিয়ে তারা এ ব্যবসা করে যাচ্ছে। এ নিয়ে অচিরেই প্রশাসনের দৃষ্ঠি গোচর না হলে অবৈধ এসব বোট তৈরি ও বোট বানিজ্য প্রতিনিয়ত বেড়ে যাবে। ফলে সরকারী রাজস্ব আয়ের একটি পথ অচিরেই বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে নিয়ে আলাপকালে তারেক জানান, তার সাথে প্রশাসনের হাত রয়েছে। সে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও কোন সময় তাকে আইনের লোকজন দ্বারা বেগ পোহাতে হয়নি।

Post a Comment

0 Comments