Advertisement

কক্সবাজার টুডের ইফতার পার্টি সম্পন্ন

বার্তা  পরিবেশক:
কক্সবাজারের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম কক্সবাজার টুডে ডটকমের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের হোটেল সী-গাল-এ অনুষ্ঠিত ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার টুডে ডটকমের প্রধান সম্পাদক নুর মোহাম্মদ নুর বদি বলেন,
কোন সংবাদকে বিকৃত না করে আমানত হিসেবে পাঠকের কাছে পৌঁছাতে হবে। সংবাদ দিয়ে কাউকে ধোকা দেয়া মানে নিজেকে ধোকা দেয়া। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন।
কক্সবাজার টুডে’র সম্পাদক আহমদ গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার জেলা প্রতিনিধি জি.এ.এম আশেক উল্লাহ, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি ও দৈনিক দৈনন্দিনের নির্বাহী সম্পাদক রাসেল চৌধুরী।
কক্সবাজার টুডে নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নয়নের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার পার্টিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার টুডে ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ শোয়াইব, বার্তা সম্পাদক গোলাম আজম খান, কলামিস্ট সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সাইফী, ওয়েব ডিজাইনার লিটন সৈকত নীল, এথমিনান প্রমুখ।

Post a Comment

0 Comments