Advertisement

সহিদুজ্জামান দলে ফিরে আসার সংবাদে বৃহত্তর ঈদগাঁওবাসীর মাঝে আনন্দের বন্যা

শেফাইল উদ্দিন, ঈদগাঁও:
ককসবাজার-রামুর সাবেক সাংসদ জন নন্দিত জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান দলে ফিরে এসেছে এ খবর শুনে বৃহত্তর ঈদগাঁওয়ে বিএনপি, অঙ্গ সংগঠন ও সাধারণ জনগণের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তোলপাড় সৃষ্টি হয়েছে বৃহত্তর ঈদগাঁওয়ের সর্বস্থরের জনগণের মাঝে। 
জানা যায়, সংস্কারপন্থী হিসাবে পরিচিত বিএনপি সাবেক সংসদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দলের হাই কমান্ডের নির্দেশে দল ভুক্ত করার খবর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগনের মাঝে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। এলাকার বিএনপি সমর্থিত লোকজনের সাথে কথা বললে জানায়, বিএনপির এই দুঃসময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার উন্নয়নের জন্য সহিদুজ্জামানের মত সৎ ও যোগ্য ব্যক্তি দরকার। আরও জানান, আমরা যে নেতার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আজ তাকে দলে ফিরে পেয়ে সত্যি আমরা আনন্দিত।  জেলা বিএনপির সদস্য শওকত আলমের সাথে কথা বললে তিনি জানান, দেশের এই দুঃসময়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এই সঠিক সিদ্ধান্তের জন্য আমি বেগম জিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই খবর শুনে সত্যি আমরা আনন্দিত। ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জানে আলমের সাথে কথা বললে তিনি জানান, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুজ্জামানের সাথে আছি, ছিলাম ও থাকব। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুজ্জামানের সাথে মোবাইলে যোগাযোগ কররলে তিনি জানান, আমি জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমি জনগণের পাশে ছিলাম, আছি ও থাকব এবং আজীবন জনগণের সেবা করে যাব ইনশেআল্লাহ।

Post a Comment

0 Comments